শনিবার । ২রা মে, ২০২৬ । ১৯শে বৈশাখ, ১৪৩৩

ফুলতলায় ২ অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

খুলনায় দু’টি অস্ত্রসহ যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব ৬। বুধবার রাতে তাকে ফুলতলা উপজেলার পয়গ্রাম থেকে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া যুবক উপজেলার পয়গ্রাম এলাকার বাসিন্দা মো: সহিদুল ইসলাম।

র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গোপন সংবাদের মাধ্যমে র‌্যাব জানতে পারে ফুলতলা থানা এলাকায় কতিপয় ব্যক্তি সন্ত্রাসী কার্যক্রম করার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সেখানে রাত সোয়া ১১ টার দিকে অভিযান চালিয়ে সহিদুল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময়ে তার কাছ থেকে একটি দোনলা ও একটি একনলা বন্দুক উদ্ধার করে। পরবর্তীতে আসামি সহিদুলকে অস্ত্রসহ ফুলতলা থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলার প্রক্রিয়া চলছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন