শনিবার । ২রা মে, ২০২৬ । ১৯শে বৈশাখ, ১৪৩৩

নগরীতে পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ ডিবি পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। শনিবার (২১ জানুয়ারি) নগরীর ময়ূরব্রীজ মোড় খুলনা বিশ্ববিদ্যালয় রাস্তার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ওই যুবক সোনাডাঙ্গা থানাধীন সবুজবাগ হাজী আকিল উদ্দিন সড়কের বাসিন্দা জনৈক শাহ আলম খানের ছেলে মো: রফিকুল ইসলাম খান ওরফে বেলাল।

কেএমপি মিডিয়া সেলের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, নগর গোয়েন্দা সংস্থার সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে অস্ত্রের একটি চালান শহরে ঢুকছে। এমন সংবাদের ভিত্তিতে তারা হরিণটানা থানাধীন ময়ূরব্রীজ মোড় সংলগ্ন খুলনা বিশ্ববিদ্যালয় গামী রাস্তার মুখে মক্কা-মদিনা টেলিকম এন্ড ভ্যারাইটিজ দোকানের সামনে থেকে রফিকুলকে গ্রেপ্তার করা হয়। এ সময়ে তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। হরিণটানা থানায় এ ব্যাপারে মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া ওই যুবক দীর্ঘ দিন ধরে অস্ত্র ব্যবসায়ের সাথে জড়িত। তার বিরুদ্ধে মাদকের মামলাও রয়েছে বলে জানা গেছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন