শুক্রবার । ১৫ই মে, ২০২৬ । ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩

খুলনায় সহস্রাধিক শীতার্তদের শীত বস্ত্র বিতরণ

গেজেট ডেস্ক 

খুলনায় এনা ট্রান্সপোর্টের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্ল্যাহ’র পক্ষ থেকে সহস্রাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১১ টায় নগরীর রয়েল মোড় চত্বরে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনা ট্রান্সপোর্টের জিএম সৈয়দ আতিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মইনুল ইসলাম জমাদ্দার।

এসময় উপস্থিত অসহায়-দুস্থ মানুষ ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। অনুষ্ঠানে সভাপত্বিত করেন এনা ট্রান্সপোর্ট এর খুলনা জোনের এজিএম মীর সহিদউজ্জামান।

এসময় এনা ট্রান্সপোর্ট এর খুলনা জোনের ম্যানেজার শাহাবুদ্দিন বাবু, সহকারী ম্যানেজার গাজী সুমন, খুলনা জোনের সিনিয়র সেলস এক্সিকিউটিভ দীলিপ কুমার, সিনিয়র সেলস এক্সিকিউটিভ আবু হোরায়রা, ডেক্স অপারেটর মোঃ সাজ্জাদ হোসেন, সেলস এক্সিকিউটিভ মোঃ করিম, সেলস এক্সিকিউটিভ সাগর তালুকদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন