সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

পাইকগাছায় কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পাইকগাছার চারবান্দা বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু উপজেলার সোলাদানা ইউনিয়নের পারবয়ারঝাপা গ্রামের আলঙ্গীর হোসেনের ছেলে সাব্বির হোসেন।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, সাব্বির দাদির সাথে স্থানীয় চারবান্দা বাজার থেকে ইঞ্জিনভ্যানযোগে বাড়ির
উদ্দেশ্যে রওনা হয়। ভ্যানটি কিছুক্ষণ পর জনৈক দৌলত গাজীর বাড়ির সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী বেকারীর মালামাল বহনকারী কাভার্ড ভ্যান দেখে শিশুটি ভয়ে ইঞ্জিনভ্যানের পেছন থেকে লাফিয়ে পড়ে। কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, শিশুটির মৃত্যুর ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। কারও বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন