শনিবার । ২রা মে, ২০২৬ । ১৯শে বৈশাখ, ১৪৩৩

উদ্ধার হওয়া জাল নোটের মূল কারিগর আটক

নিজস্ব প্রতিবেদক

র‌্যাবের অভিযানে উদ্ধার হওয়া জাল নোটের মূল কারিগর গ্রেপ্তার  হয়েছে। বৃহস্পতিবার নগরীর লবনচরা থানাধীন খানজাহান আলী সেতু এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব ৬ এর অভিযানিক দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ওই কারিগর হল মো: জুয়েল মোড়ল।

র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, ১০ জানুয়ারি আড়ংঘাটা থানা এলাকায় অভিযান চালিয়ে জালনোট তৈরি চক্রের অন্যতম ২ জন সদস্যকে গ্রেপ্তার করে। এ সময়ে তাদের কাছ থেকে এক হাজার টাকার ১ হাজার ৪৮৪ টি জাল নোট উদ্ধার করে র‌্যাব। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে ফুলতলা থেকে জাল নোটের কারখানা আবিস্কার করা হয়। জাল নোট তৈরির প্রধান কারিগর র‌্যাবের অভিযানের সংবাদ পেয়ে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে র‌্যাব অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব বৃহস্পতিবার তাকে খানজাহান আলী সেতু এলাকায় অভিযান চলিয়ে তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন