রবিবার । ৩রা মে, ২০২৬ । ২০শে বৈশাখ, ১৪৩৩

ইংরেজী নববর্ষে নগরবাসীর প্রতি সিটি মেয়রের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ইংরেজী শুভ নববর্ষে নগরবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শনিবার (৩১ ডিসেম্বর) শুভেচ্ছা বাণীতে সিটি মেয়র বিগত বছরের দুঃখ-বেদনা ভুলে সকলকে নতুনভাবে জীবন শুরু করার আহবান জানান। অতীতের সঞ্চিত অভিজ্ঞতা নতুন বছরের পথ চলতে সকলকে উজ্জীবিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সিটি মেয়র অতীতের দুঃখ-কেশ মুছে ফেলে সমন্বিত প্রয়াসের মাধ্যমে শান্তিময় সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং ইংরেজী শুভ নববর্ষে নগরবাসীর সুখ-সমৃদ্ধি ও শান্তিময় জীবন কামনা করেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন