সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

ফুলতলায় ইলেকট্রনিক্সের দোকানে আগুন, তিন লক্ষাধিক টাকার ক্ষতি

ফুলতলা প্রতিনিধি

খুলনার ফুলতলার ধোপাখোলা এলাকায় একটি ইলেকট্রনিক্স দোকানসহ ২টি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৩ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভূত হয়েছে।

মার্কেট মালিক মোস্তাফিজুর রহমান বলেন, সাগর গাজী ও সাগর শেখের যৌথ মালিকানাধীন মিতে টেলিকম এন্ড ইলেকট্রনিক্স এর দোকানে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে আগুন জ্বলতে দেখে এলাকাবাসি উপস্থিত হয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে ওই দোকানের মালামাল ভস্মিভূত হয়। এতে ক্ষতির পরিমাণ ৩ লাখ টাকা বলে দোকান মালিক সাগর গাজী জানিয়েছেন।

এ সময় পাশ্ববর্তী জামাই শ্বশুর ডেকোরেটর দোকানে আগুন লাগলে দ্রুত তা নিভিয়ে ফেলা হয়। পুলিশ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে অগ্নিকান্ডের কারণ এখনও জানা যায়নি। গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন এলকাবাসি।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন