সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

তেরখাদায় আগুনে পুড়ে বসতঘর ছাই, ২ লক্ষধিক টাকার ক্ষতি

তেরখাদা প্রতিনিধি

তেরখাদা উপজেলার সাচিয়াদাহ ইউনিয়নের নলিয়ারচর পশ্চিমপাড়া এলাকায় আগুনে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২ লক্ষধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের দাবি।

গতকাল শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার কৃষক ওহিদ মোল্যা নামে এক ব্যক্তির বসতঘর সহ ঘরের ভিতরে থাকা যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে জানিয়েছে এলাকাবাসী। স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে তেরখাদা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছানর আগেই আগুনে বসতঘর ভষ্মীভুত হয়।

তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহুরুল আলম অগ্নিকান্ডের সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার খবর পেয়ে
নিকটবর্তী পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

খুলনা গেজেট/ বিএমএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন