রবিবার । ৩রা মে, ২০২৬ । ২০শে বৈশাখ, ১৪৩৩

ভোক্তা অধিকারের অভিযান, খুলনায় পাঁচ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা

গেজেট ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে আজ (মঙ্গলবার) খুলনার ডুমুরিয়া উপজেলার বানিয়াখালী বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এসময় পণ্যের মোড়কে বিক্রয় মূল্য লেখা না থাকায় জয় মা এন্টারপ্রাইজকে তিন হাজার টাকা, আর কে স্টোরকে দুই হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় রিপা মিষ্টান্ন ভান্ডারকে দুই হাজার টাকা, মেয়াদোত্তীর্ন ঔষধ রাখায় জনতা ফার্মেসীকে পাঁচ হাজার টাকা এবং ফ্রিজে ময়াদোত্তীর্ন কোমল পানীয় রাখায় মোজাফ্ফর স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন দোকানে তদারকি করা হয়।

এ অভিযানকালে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণের জন্য নিদের্শনা প্রদান করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি করতে লিফলেট ও প্যামপ্লেট বিতরণ করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অব্যাহত থাকবে বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

খুলনা গেজেট/ বিএমএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন