রবিবার । ৩রা মে, ২০২৬ । ২০শে বৈশাখ, ১৪৩৩

পাইকগাছায় ওজনে কম দেওয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারকে জরিমানা

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় ওজনে কম দেওয়ায় খাদ্য বান্ধব কর্মসূচির ডিলারকে জরিমানা করা হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) উপজেলার কপিলমুনি ইউনিয়নের আগড়ঘাটা বাজারে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার আব্দুল কুদ্দুস উপকারভোগীদের ৩০ কেজির স্থলে ২৯ কেজি করে চাল দিচ্ছে এমন খবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিন গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে ভোক্তা অধিকার আইনের আওতায় ডিলার কুদ্দুস কে ২০ হাজার টাকা জরিমানা করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ তুহিন ও পেশকার আব্দুল হাকিম প্রমূখ।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন