বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

যেকার‌ণে অধিনায়কত্ব ছাড়লেন মোহাম্মাদ নবী

ক্রীড়া প্রতিবেদক

দুই বছরের অধিক সময় পর আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মোহাম্মদ নবী। এই অলরাউন্ডারের নেতৃত্বেই সদ্য শেষ হওয়া বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেয় আফগানরা।

অধিনায়কত্ব ছাড়ার পেছনে সম্প্রতি নিজের খারাপ ফর্মকেই দায়ি করছেন নবী। আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে দেওয়া চিঠিতে তিনি লিখেন, ‘আমি দুই বছরের বেশি সময় ধরে অধিনায়কের দায়িত্বে ছিলাম। দলের হয়ে নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করেছি। বিশ্বকাপের মতো বড় আসরে জাতীয় দলকে নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত।’

তিনি আরও বলেন, ‘দলের হয়ে বর্তমানে খারাপ সময় পার করছি। তাই ক্রিকেট বোর্ডকে আমার পদত্যাগপত্র গ্রহণের আকুতি জানিয়েছি এবং আমাকে টিমের খেলোয়াড় হিসেবে রাখার অনুরোধ করেছি।’

উল্লেখ্য, আফগানিস্তানের হয়ে ৫১টি ওয়ানডে ম্যাচে ২৮.৯৭ গড়ে ১,১৫৯ রান সংগ্রহ করেছেন নবী। এর মধ্যে সাতটি ফিফটি রয়েছে। আর বোলিংয়ে ৪.৩৬ ইকোনমি রেটে নিয়েছেন ৪৫ উইকেট




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন