বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

খুলনায় ২য় বিভাগ ফুটবল লীগের এন্ট্রি আহবান

ক্রীড়া প্রতিবেদক

খুলনা জেলা ফুটবল এ্যসোসিয়েশনের ব্যবস্থাপনায় আগামী মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২য় বিভাগ ফুটবল লীগ। লীগে অংশগ্রহণকারী দল সমূহকে এন্ট্রি আহবান করা হয়েছে।

আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারীত ক্লাবগুলোকে এন্ট্রি ফি ৩০০০ টাকা ও এফিলিয়েশন ফি ১০০০ টাকাসহ মোট ৪০০০ টাকা জমা দিতে হবে। নগরীর ৮, পি সি রায় রোড ( সোসাইটি সিনেমা হলের বিপরীতে) শিকদার গফ্ফার টাওয়ারে এ্যসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে এ এন্ট্রি ফি জমা নেয়া হবে। বিস্তারিত জানার জন্য এ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলির (০১৭১১-৩২৪১২৩) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

খুলনা গেজেট/এইচআরডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন