সোমবার । ৪ঠা মে, ২০২৬ । ২১শে বৈশাখ, ১৪৩৩

ধর্ষণের অভিযোগে খুবি শিক্ষার্থী কারগারে

নিজস্ব প্রতিবেদক

নগরীতে নারী (২২) ধর্ষণের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জুয়েল হোসেনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বৃৃৃহস্পতিবার গভীর রাতে তাকে হরিণটানা থানাধীন ইসলামনগর এলাকার একটি বাড়ি থেকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া যুবক সাতক্ষীরা জেলার মামদকাঠি উপজেলার বালিয়া গ্রামের মো: সোবহান আলী গাজীর ছেলে।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ মো: এমদাদুল হক বলেন, ভিকটিমের সাথে জুয়েলের মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। গত একমাস ধরে তাদের মধ্যে সম্পর্ক। এ সময়ের মধ্যে তারা বিভিন্নস্থানে ঘুরতে যেত। খুবি ছাত্র জুয়েল হলে অবস্থান করলেও সে প্রায় ইসলামনগরের জনৈক কবির মোল্লার বাড়িতে একটি কক্ষ ভাড়া নিয়ে প্রায়ই সেখানে অবস্থান করত। ভিকটিম প্রায় সেখানে আসত। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মেয়েটি ওই বাড়িতে আসে। একা পেয়ে মেয়েটিকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার ভিকটিম থানায় এসে ঘটনাটি জানায়। প্রথমে জুয়েলকে ওই বাড়িতে খোঁজ নিয়ে পাওয়া যায়নি। রাতে ইসলামনগরের ভাড়া বাড়ি থেকে আটক করা হয়। ধর্ষণের অভিযোগ এনে যুবতী জুয়েলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে, যার নং ৫। তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রেরণ করলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের আইন বিভাগের শিক্ষার্থী বলে দাবি করলেও ২০১৭ ব্যাচের শিক্ষার্থী ছিল সে। রাতে ধর্ষিত ওই যুবতীকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন