মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

যশোরে ৪ লাখ টাকা ছিনতাই, আটক দুই

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে সোয়া চার লাখ টাকার ছিনতাইয়ের ঘটনায় আকরামুজ্জান অনিক (২৪) ও খায়রুল ইসলাম মিলন ওরফে আশাকে (৩৩) আটক করেছে পুলিশ।
কোতোয়ালী থানার এসআই বিমান তরফদার রবিবার ভোররাতে শহরতলির বিরামপুর এলাকা থেকে তাদের আটক করেন। আটক অনিক বিরামপুর গাবতলার কাদেরের ছেলে ও মিলন ওরফে আশা একই এলাকার মৃত আজিজুলের ছেলে।

যশোর কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জান বলেন, গত ১৬ জুন দুপুরে শহরের পুরাতন কসবা বিবি রোডের বিল্লাল হোসেন নগদ চার লাখ ২৫ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলে করে আসছিলো ঝিকরগাছা থেকে। নতুনহাট তেল পাম্পের সামনে পৌছালে অনিক ও আশাসহ কয়েকজন মোটরসাইকেল দাড় করিয়ে বিল্লালের কাছে থাকা সোয়া চার লাখ টাকা ছিনতাই করে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে। এরপর গোপন সূত্রে সংবাদ পেয়ে তাদেরকে আটক করা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন