বৃহস্পতিবার । ১৬ই এপ্রিল, ২০২৬ । ৩রা বৈশাখ, ১৪৩৩

‌জিয়াউ‌দ্দিন বাবলু জাপার মহাস‌চিব

জাতীয় পার্টির মহাসচিব করা হয়েছে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে। পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এক সাংগঠনিক আদেশে তাকে এই পদে নিয়োগ দিয়েছেন। এতদিন গুরুত্বপূর্ণ এই পদটিতে ছিলেন মশিউর রহমান রাঙ্গা।

রোববার দুপুরে জাতীয় পার্টির যুগ্ম-দফতর সম্পাদক মাহমুদ আলম এক সংবাদ বিবৃতিতে এই তথ্য জানান।
জিয়াউদ্দিন বাবলু এখন থেকে মশিউর রহমান রাঙ্গার স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিবৃতিতে বলা হয়, জিএম কাদের পার্টির গঠনতন্ত্রের ২০/১(১) ক উপধারার প্রদত্ত ক্ষমতাবলে এই নিয়োগ দিয়েছেন। ২৬ জুলাই ২০২০ থেকে এই আদেশ কার্যকর হবে।

জিয়াউদ্দিন বাবলু এর আগেও জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন