বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সংসদ ভবন থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সংসদ ভবন থেকে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “এখান থেকে পরিবর্তনের সূচনা।”
পৌঁণে ১১টায় বিএনপির নতুন এমপিরা শপথ নিয়েছেন। পরে বেলা সাড়ে ১১টায় বিএনপির সংসদীয় দলের বৈঠক হয়। সেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সংসদনেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন বিএনপির সংসদ সদস্যরা। বৈঠকে ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ না করার সিদ্ধান্ত হয়।
এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ না করার কথা জানিয়েছিলেন।
খুলনা গেজেট/এমএনএস

