বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন।
সোমবার দুপুরে (১৬ ফেব্রুয়ারি) টেলিফোনে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে এই আমন্ত্রণ জানান দায়িত্ব নিতে যাওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই ঐতিহাসিক শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সন্ধ্যায় তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ করার কথা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বিএনপির চেয়ারম্যান রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমিরের বাসায় যান। রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বেইলি রোডে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বিএনপি। এ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসনে জয় পায় বিএনপির একসময়ের জোটসঙ্গী জামায়াতে ইসলামী।
খুলনা গেজেট/এমএনএস

