শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

ডা. রফিককে দেখতে হাসপাতালে বিএনপি মহাসচিব

গেজেট প্রতিবেদন

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ রফিকুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ডা. রফিকুল ইসলামকে দেখতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আসেন বিএনপি মহাসচিব। বিএমইউর কেবিন ব্লকে তার পাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং স্বাস্থ্যের বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেন তিনি।

এ সময় বিএমইউ’র মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম সেলিম, সহযোগী অধ্যাপক ডা. এস এম ইউনুস আলী, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ, সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূঁঞা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ডা. রফিকুল ইসলাম। তার চিকিৎসায় গত ১৫ ফেব্রুয়ারি ১৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন