শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

তারেক রহমান গেলেন ডা. শফিকের বাসায়

গেজেট প্রতিবেদন

প্রধানমন্ত্রী হিসেবে শপথের একদিন আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় গিয়ে এ সাক্ষাৎ করেন তারেক রহমান।

এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নিজ বাসায় বিএনপি নেতাকে অভ্যর্থনা জানান ডা. শফিকুর রহমান। তার সঙ্গে ছিলেন নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবে তারেক রহমান এই সাক্ষাৎ করলেন।

এরপর রাত ৮টার দিকে এনসিপি চেয়ারম্যান নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন