ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনে নির্বাচনে প্রচারণায় ব্যবহৃত পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি নিজ হাতে ব্যানার ও পোস্টার খুলে এই কার্যক্রমের সূচনা করেন।
এ সময় জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তিনি জানান, একটি নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আধুনিক এলাকা গড়ে তুলতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, নির্বাচনের পর পরিবেশ রক্ষা ও নগর শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবে ঢাকা-১৫ আসনের বিভিন্ন এলাকায় (মিরপুর-কাফরুল) পর্যায়ক্রমে সব নির্বাচনী ব্যানার, পোস্টার ও ফেস্টুন সরিয়ে নেয়া হয়েছে।
খুলনা গেজেট/এমএনএস

