রবিবার । ১৫ই মার্চ, ২০২৬ । ১লা চৈত্র, ১৪৩২

কুড়িগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে জয়ী জামায়াতের মোস্তাফিজুর

গেজেট প্রতিবেদন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারী, চর রাজিবপুর ও চিলমারী) আসনের বেসরকারি ফলাফলে দাঁড়িপাল্লার প্রার্থী মোস্তাফিজুর রহমান বিজয়ী হয়েছেন। তিনি ৭৮ হাজার ৯৪৩ ভোট পেয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. আজিজুর রহমান ৫৭ হাজার ৯৪৫ ভোট সংগ্রহ করেছেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফিজুর রহমান ৯ হাজার ৪৪৯ ভোট পেয়েছেন।

এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ২২ হাজার ১৪৫ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৭৮৩ ও নারী ভোটার ১ লাখ ৬১ হাজার ৩৬২ জন।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন