শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

ভোট দিলেন বিএন‌পি ম‌নোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু

নিজস্ব প্রতিবেদক

খুলনা-২ আস‌নে বিএন‌পি ম‌নোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ভোট দি‌য়ে‌ছেন। সকাল ৯টার দি‌কে তি‌নি টুটপাড়া ম‌ডেল সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ে নি‌জের ভোট প্রদান ক‌রেন। এর আগে বিএন‌পির সা‌বেক দপ্তর সম্পাদক ম‌হিবুজ্জামান ক‌চির মর‌দেহ দেখ‌তে খুলনা সি‌টি মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে যান।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচন আজ। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের অভিযাত্রা শুরু হয়েছে। সেই যাত্রার চূড়ান্ত পর্বের এবারের নির্বাচন। খুলনায় বিএনপিতে বিষাদের ছায়া। সকালে আলিয়া মাদ্রাসার কেন্দ্রে প্রিন্সিপালের আঘাতে খুলনা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক মহিবুজ্জামান কচির মৃত্যু হয়। আমরা অবিলম্বে প্রিন্সিপাল ও তার সহযোগিকে গ্রেপ্তারের এবং যারা নির্দেশ দিয়েছে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। এবারের নির্বাচন আমরা আশা করেছিলাম সকল পক্ষই এ নির্বাচন উৎসব মুখর পরিবেশে উদযাপনের জন্য সেই পরিবেশ সৃষ্টি করবে। কিন্তু খুলনার পরিবেশ আজ সকাল থেকেই বিষাদের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আমরা মনে করি জামায়াতের মত একটি সংগঠন তার কর্মীদের আচারণ সংযত করার পরামর্শ দেব।

জুলাই অভুত্থানের মধ্য দিয়ে যে যাত্রা শুরু হয়েছে এই যাত্রার পরিবর্তনের জন্য জাতি যে আশা করেছিল সেই প্রত্যাশা পূরণের রাজনীতি নিয়ে তারেক রহমান যাত্রা শুরু করেছেন। এ যাত্রায় সকলকে পাশে পেতে চাই এবং নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করছি। আমরা আশা করব এ নির্বাচনটি হবে বাংলাদেশের জন্য হবে একটি দৃষ্টান্তমূলক নির্বাচন যে নির্বাচন হবে আনন্দদায়ক ও উৎসব মুখর। জনগণ ভোট দেবে দীর্ঘ ১৫ বছর পরে একটি অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে যাত্রা শুরু হবে। আশা করব এ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সব ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বেই জাতি ঐক্যভাবে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাতি দেখেছিল সেই স্বপ্ন বাস্তবায়নে আগামির যাত্রা সফল হবে।

আমরা সেই যাত্রায় খুলনা বিএনপি খুলনা অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণের রাজনীতি করব। খুলনা বিএনপি’র ঘাটি এবং এই ঘাটি অঞ্চলে সকল নির্বাচনে বিএনপি সবসময় বিজয়ী হয়েছে এবং এবার নির্বাচনে বিজয়ী হবে। আমি আশাবাদি খুলনার ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দেবেন এবং ধানের শীষে ভোট দিয়ে আমাদের বিজয়কে তরন্বীত করবেন। এর মধ্য দিয়ে বাংলাদেশে উৎসব মুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে। জাতি আগামী দিনের জন্য একটি নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছিল সেই স্বপ্ন বিএনপি’র হাত ধরে বাস্তবায়িত হবে।

আইনশৃঙ্খলা বাহিনীকে সবকিছু কঠিনভাবে নিয়ন্ত্রণ করার আহবান জানান এবং কোন অনাকাঙ্খিত ঘটনা আমরা দেখতে চাই না। আর কোন কর্মী কোন আঘাতে মৃত্যুবরণ করুক। চাই না কোথাও কোন দু:সংবাদ বয়ে আনুক। কেন্দ্রগুলো পরিবেশ খুব ভাল এটা যেন শেষ পর্যন্ত এমন থাকে।

 

খুলনা গেজেট/সাগর/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন