মণিরামপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি জয় ও সম্পাদক লেখক

নিজস্ব প্রতিবেদক, যশোর

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক শুভেচ্ছা সফরে মণিরামপুরে এসেছেন।

এসময় উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদসহ ছাত্রলীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে উপজেলা ক্যাম্পাসে জাতির জনক বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর ম্যুরালের পাদদেশে দাড়িয়ে সভাপতি আল নাহিয়ান খান জয় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে শ্লোগানে শ্লোগানে উপজেলা ক্যাম্পাস মুখরিত করে তোলেন।

এর আগে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে যান সভাপতি ও সাধারণ সম্পাদক। সেখানে ছাত্রলীগের কেন্দ্রীয় এই দুই শীর্ষ নেতাকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব, আওয়ামী লীগ নেতা জিএম মজিদ, অসিত দেবনাথ, মনিরুজ্জামান মিল্টন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, যুগ্ম আহবায়ক ফজলুর রহমান, ছাত্রলীগ নেতা মাহিদুল ইসলাম অদি, দেবাশীষ ঘোষ, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান দীপ, মোল্যা হুমায়ন কবীর, জিএম অনিক ফয়সাল, সাইদুর রহমান জনি, বাপ্পী প্রমুখ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন