সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

খাসির মগজ ভুনা

লাইফ স্টাইল ডেস্ক

ঈদে খাসির নানা পদ রান্না তো হয়ই। এর পাশাপাশি তৈরি করতে পারেন মগজ ভুনা। এটি রান্না যেমন সহজ খেতেও তেমন সুস্বাদু। ভাত, পোলাউ বা পরোটার সঙ্গে খেতে পারেন মজার স্বাদের এই খাবারটি।

উপকরণ
খাসির মগজ ১টি, পেঁয়াজ কুচি ১ কাপ,আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, দারচিনি ২/৩ টুকরা, এলাচ ৪টি, তেজপাতা ২ টি, লবণ স্বাদমতো, তেল ৪ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি
প্রথমে মগজ পানিতে ভিজিয়ে রেখে রগ গুলো বেছে নিন। চুলায় ফ্রাইপ্যান বসিয়ে তেল দিন। গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি রং করে ভেজে নিন। সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে মগজ বাদে বাকী সব উপকরণ দিয়ে কষিয়ে রান্না করুন। মগজ টা একটু ভাঙ্গা ভাঙ্গা করে দিন।ভুনা ভুনা হলে নামিয়ে নিন সাজিয়ে পরিবেশন করুন মজাদার মগজ ভুনা।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন