সোমবার । ১৩ই এপ্রিল, ২০২৬ । ৩০শে চৈত্র, ১৪৩২

সাতক্ষীয়ায় আ’লীগের আনন্দ মিছিল ও সমাবেশ

সাতক্ষীরা প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষ পূর্তিতে গণতন্ত্রের বিজয় উপলক্ষে সাতক্ষীরায় আনন্দ মিছিল ও বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আয়োজনে বুধবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে বিজয় সমাবেশে মিলিত হয়।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে বিজয় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, আওয়ামী লীগ নেতা শেখ সাহিদ উদ্দিন, অ্যাড. ওসমান গনি, অ্যাড. আজারুল ইসলাম, শওকত আলী, শেখ আব্দুর রশিদ, শাহাজান আলী, শাহাদাত হোসেন প্রমূখ।

বক্তারা বলেন, ‘৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস। ২০১৮ সালের এই দিনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করায় দেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।’

খুলনা গেজেট/এমএইচবি

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন