সোমবার । ২০শে এপ্রিল, ২০২৬ । ৭ই বৈশাখ, ১৪৩৩

নড়াইলে হিটস্ট্রোকে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নড়াইল 

নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে তীব্র তাপদাহে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে লাভলী বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে নড়াইল শহরের মাছিমদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের দাউদ মোল্যার স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে লাভলী বেগম মাছিমদিয়া সরদার ফিলিং স্টেশন থেকে ডিজেল নিয়ে ফেরার পথে ব্রিজের নিচে সেলিমের দোকানে আটা নিতে যান। পরে সেখান থেকে রওনা হয়ে মাছিমদিয়া মসজিদের সামনে পৌঁছালে প্রচণ্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আউড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য ওসমান শেখ জানান, তীব্র গরমে বাইরে কাজ করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক লিপিকা রাণী বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই লাভলী বেগম নামে ওই নারীর মৃত্যু হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন