জামিনে মুক্তি পেলেও ফের কারাফটকে গ্রেপ্তার যুবলীগ নেতা

গেজেট প্রতিবেদন

মাগুরায় আইনের জালে আটকেই রইলেন শ্রীপুর উপজেলার সাবেক যুবলীগ সভাপতি ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি। একটি মামলায় জামিনে মুক্তি পেলেও কারাগার থেকে বের হওয়ার মুহূর্তেই আবারও তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় জেলা কারাগার থেকে জামিনে বের হওয়ার সঙ্গে সঙ্গেই কারাফটক এলাকা থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একটি মামলায় তাকে আগে গ্রেপ্তার করা হয়েছিল। ওই মামলায় জামিন পেলেও কারাগার থেকে বের হওয়ার সময় তার বিরুদ্ধে থাকা আরেকটি মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়। এতে স্পষ্ট হয় তার বিরুদ্ধে একাধিক মামলা এখনও বিচারাধীন রয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ১৫ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাগুরা-১ আসনে (মাগুরা সদর-শ্রীপুর) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করে ফেরার পথে আঠারোখাদা এলাকায় গোয়েন্দা পুলিশের হাতে আটক হন কুটি। সে সময়ই তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলার বিষয়টি সামনে আসে।

এ ব্যাপারে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মো. আশিকুর রহমান জানান, তার বিরুদ্ধে আরও মামলা থাকায় আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন