বদ্ধ ঘরে গ্যাস সিলিন্ডারে আগুন লাগিয়ে মোটর শ্রমিকের আত্মহত্যা

গেজেট প্রতিবেদন

মাগুরা শহরে নিজ বাসা থেকে কামরুল হাসান শিবলু (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। সোমবার (৩ আগস্ট) সকালে মাগুরা শহরের ভায়না টিটিসি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কামরুল হাসান শিবলু ওই এলাকার মৃত আকবর মুন্সির ছেলে। তিনি পেশায় একজন মোটর শ্রমিক ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে পরিবারিক কলহ চলছিল। সোমবার সকালে শিবলুকে ঘরের দরজা বন্ধ করে গ্যাস সিলিন্ডারে আগুন লাগিয়ে দেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে পরিবারের সদস্যরা ফায়ার সার্ভিসে খবর দেয়।

মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুহুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করা হয়। পরে সেখান থেকে শিবলুর মরদেহ উদ্ধার করা হয়।

মাগুরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। শিবলু নামের এক ব্যক্তি ঘরের মধ্যে গ্যাস সিলিন্ডারে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/রুএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন