রবিবার । ১৯শে এপ্রিল, ২০২৬ । ৬ই বৈশাখ, ১৪৩৩

মাগুরায় বাসের ধাক্কায় প্রাণ গেল প্রবাসীর স্ত্রীর

গেজেট প্রতিবেদন

মাগুরা-যশোর মহাসড়কের আড়পাড়া বাজার এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোছা. পপি খাতুন (৩৬) নামে এক নারী নিহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে শালিখা উপজেলার আড়পাড়া বাজার সংলগ্ন ব্রিজের ওপর এই ঘটনা ঘটে।

নিহত পপি মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের রাজিবের পাড়ার গ্রামের প্রবাসী রাজ্জাক মোল্লার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়,তিনি বাজার শেষে ব্রিজের ওপর দিয়ে রাস্তা পারাপারের সময় যশোরগামী উসামা পরিবহনের একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান জানান, মাগুরা থেকে যশোরগামী একটি যাত্রীবাহী লোকাল বাসের ধাক্কায় পথচারী ওই নারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং পলাতক চালককে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন