সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমদকে তুলে নেয়ার অভিযোগ

গেজেট ডেস্ক

মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমদকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে দলটি। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে মাগুরার সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের পাকা কাঞ্চনপুর গ্রামের বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

আলী আহমদের স্ত্রীর বরাত দিয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম-আহ্বায়ক রবিউল ইসলাম নয়ন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আলী আহমদ ভাই মাগুরা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপি’র গণসমাবেশে মিছিল সহকারে যোগদান করেছিলেন। সোমবার সন্ধ্যার দিকে গ্রামের বাড়িতে পৌঁছান তিনি। এরপর ডিবি পুলিশ সোমবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। অবিলম্বে পরিবার তার সন্ধান চেয়ে আদালতে হাজির করার দাবি জানিয়েছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন