শুক্রবার । ২৬শে জুন, ২০২৬ । ১২ই আষাঢ়, ১৪৩৩

কুষ্টিয়ায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

গেজেট ডেস্ক

কুষ্টিয়ার মিরপুরে সলেমান হোসেন (২৮) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের হালসা দরগার মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সলেমান হোসেন ওই এলাকার ভাদুর ছেলে। তিনি তার বাবার সঙ্গে মাঠে কৃষি কাজ করতেন বলে জানা গেছে।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার সকালে এলাকাবাসী হালসা দরগার মাঠে সলেমানের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তবে কি কারণে কারা তাকে হত্যা করেছে তা অনুসন্ধানে কাজ চলছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন