শনিবার । ৭ই মার্চ, ২০২৬ । ২২শে ফাল্গুন, ১৪৩২

কুষ্টিয়ায় অতিরিক্ত দামে তেল বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

গেজেট প্রতিবেদন

জ্বালানি তেলের সংকট ও সরবরাহ ঘাটতির অজুহাতে কুষ্টিয়ায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রল বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভেড়ামারা পৌরসভার তেল পাম্প মেসার্স এম এ খালেক ফিলিং স্টেশন ও উপজেলার নতুনহাট এলাকার মেসার্স নয়ন ট্রেডার্স নামের প্রতিষ্ঠান দুটি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রল বিক্রি করছিল। সেখানে প্রতি লিটার পেট্রল ১৫০ টাকায় বিক্রির অভিযোগ পাওয়া যায়।

অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক তদন্ত করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার প্রমাণ পান। এ সময় নয়ন টেডার্সের মালিক জমসেদ অভিযোগের সত্যতা স্বীকার করলে তাকে ৫ হাজার টাকা এবং মেসার্স এম এ খালেক ফিলিং স্টেশনেও ৪৫০ টাকার জ্বালানি নিলেও পাম্প কর্তৃপক্ষ ভোক্তার কাছ থেকে ৫০০ টাকা নিচ্ছিলেন। এই অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার বলেন, ‘নির্ধারিত মূল্যের বেশি দামে জ্বালানি বিক্রির বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি।

সঠিক তথ্য ও প্রমাণ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে সাধারণ মানুষকে তথ্য ও প্রমাণ দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানাই।’
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম বলেন, জ্বালানি তেল বিক্রিতে অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন