বৃহস্পতিবার । ৩০শে এপ্রিল, ২০২৬ । ১৭ই বৈশাখ, ১৪৩৩

ভোট কেন্দ্রে পুলিশের সঙ্গে অসদাচরণ, যুবকের কারাদণ্ড

গেজেট প্রতিবেদন

কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সাথে অসদাচরণের দায়ে মো. অনিক হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

পরে তাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড এবং পাঁচশত টাকা জমিরমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত অনিক হোসেন পোড়াদহ ইউনিয়নের কাটদহচর গ্রামের আজগর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই যুবক ভোট কেন্দ্রে প্রবেশ করে নিজের ভোট প্রদান করেন। পরে কেন্দ্রের মধ্যে দাঁড়িয়ে থাকলে একজন দায়িত্বরত পুলিশ সদস্য তাকে কেন্দ্র থেকে সরে যেতে বলেন। এ সময় ওই যুবক পুলিশ সদস্যকে দুই টাকার পুলিশ সম্বোধন করেন।

পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুল মান্নান চৌধুরী বলেন, ভোট কেন্দ্রের মধ্যে পুলিশের সাথে অসদাচরণের দায়ে অনিক হোসেন নামে এক যুবককে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের সশ্রম কারাদণ্ড এবং পাঁচশত টাকা জমিরমানা করা হয়েছে; অনাদায়ে আরও ৭দিনের কারাদণ্ড দেওয়া হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন