বৃহস্পতিবার । ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ । ২২শে মাঘ, ১৪৩২

জামায়াতের আমিরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ

গেজেট প্রতিবেদন

বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার বটতৈল ইউনিয়ন জামায়াত আয়োজিত মিছিলটি দোস্তপাড়া এলাকা থেকে বের হয়ে ইউনিয়ন এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খাজানগর জনতা ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় অপপ্রচারকারীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

এ সময় জামায়াত নেতার বলেন, জামায়াত আমিরের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি গোষ্ঠী তার বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে। তারা এসব অপপ্রচার বন্ধ এবং সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে কয়েকশ’ জামায়াত নেতাকর্মী ও নারী কর্মীরা অংশ নেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন