মঙ্গলবার । ১৭ই মার্চ, ২০২৬ । ৩রা চৈত্র, ১৪৩২

খুলনায় মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৭

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীতে গত ২৪ঘন্টায় মাদক বিরোধী অভিযানে ৭জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এসব ঘটনায় রবিবার (৯ আগস্ট) সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

কেএমপি’র মুখপাত্র এডিসি কানাইলাল সরকার জানিয়েছেন, গ্রেফতারকৃতরা হল- খালিশপুরের পালপাড়া এলাকার মৃত খান নূর মোহাম্মদের ছেলে খান জাকির হোসেন (৬২), ডাকবাংলো মোড়ের এপিসি স্কুলের সামনে গলির মোঃ সাঈদ হাওলাদারের পালকপুত্র ছেলে মোঃ রমজান হাওলাদার (১৫), নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার মোঃ মান্দার গাজীর ছেলে মোঃ বুলবুল গাজী (৫৮), লক্ষ্মীপুর রামগঞ্জের নোয়াপাড়ার জনাব আলীর ছেলে মোঃ বাবু মিজি (৩৯), তেরখাদার লস্করপুর গ্রামের নজরুল শেখের ছেলে মোঃ আল-আমিন শেখ (৩০), নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীর মোঃ শাহাজাহান খোকন মোল্যার ছেলে মোঃ সাকিব মোল্লা (২১) এবং দৌলতপুরের মহেশ্বরপাশার মৃত হাফিজুর রহমান খোকার ছেলে মোঃ রবিউল ইসলাম (২৩)। এসব মাদক বিক্রেতাদের কাছ থেকে ২৪ বোতল ফেন্সিডিল, ৫পিস ইয়াবা এবং ৮৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এঘটনায় ছয়টি মাদক মামলা হয়েছে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন