কোয়ারেন্টিনে ধর্ষণে অভিযুক্ত’র দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের

নিজস্ব প্রতিবেদক

খুলনা পিটিআইতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা এক যুবতী (২২) সেখানকার দায়িত্বরত পুলিশ সদস্য কর্তৃক ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। সংগঠনের পক্ষ থেকে ভুক্তভোগী নারীকে আইনী সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করা হয়। একইসাথে থানা কর্তৃক তাৎক্ষণিক মামলা গ্রহণ এবং অভিযুক্ত উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করায় আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে সঠিক ধারায় মামলার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন সংগঠনের খুলনা মহানগর সভাপতি রোটাঃ মোঃ নজরুল ইসলাম, উপদেষ্টা রোটাঃ এস এম শাহনওয়াজ আলী, রোটাঃ ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, সহ-সভাপতি যথাক্রমে গাজী আলাউদ্দিন আহমদ, রোটাঃ সরদার আবু তাহের, মোহাম্মদ আরিফ, শেখ মোঃ নাসির উদ্দিন, আব্দুস সালাম শিমুল, সাধারণ সম্পাদক অধ্যাপক এম. এ. মান্নান বাবলুসহ রোটাঃ মোঃ আজিজুল হক, রোটাঃ খান ইমরান আহমেদ, মোঃ রুকুনুজ্জামান, ইনামুল হক সবুজ, মোঃ সহিদুল ইসলাম, এস কে রানা আহমেদ, এইচ এম জহিরুল ইসলাম, বিমল মল্লিক, মোঃ বদিউজ্জামান লাবলু, মোঃ হাসানুর রহমান তানজির, এ্যাডভোকেট হাবিবুর রহমান মিজি, ইসরাত জাহান জিনাত, হুমায়ুন কবির বালী, এসকে এমডি বাহলুল আলম, মোঃ মনির হোসেন, রবিব উদ্দিন মোল্যা, বিপ্লব কান্তি দাস, শায়খুল ইসলাম বিন হাসান, অসীম কুমার বিশ্বাস, কাজী আব্দুল মান্নান, মোঃ সোহাগ হোসেন, প্রীতিশ ঢালী, মোঃ ইউনুস সানা প্রমুখ। সূত্র : প্রেস রিলিজ।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন