বুধবার । ২৪শে জুন, ২০২৬ । ১০ই আষাঢ়, ১৪৩৩

কেএমপি’র অভিযানে মাদকসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ৩ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পৃথক এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ২টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি সূত্র জানায়, আটককৃতরা হলেন ভোলা জেলার দৌলতখান থানার মেদুয়া এলাকার মৃত: আব্দুর রবের ছেলে মোঃ পলাশ (২৯), বাগেরহাট জেলা সদরের সুলতানপুর এলাকার মোঃ ইউনুস সরদারের ছেলে মোঃ জুয়েল হাসান (২৮) এবং খালিশপুর থানার বৈকালী পালপাড়া এলাকার মোঃ কাজী আব্দুল্লাহ’র ছেলে মোঃ কাজী ওহিদুল ইসলাম (৩০)।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন