শনিবার । ৯ই মে, ২০২৬ । ২৬শে বৈশাখ, ১৪৩৩

ফুলতলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ফুলতলা প্রতিনিধি

মাহিম সরদার (৮) নামে এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু ঘটেছে। এ ঘটনাটি বুধবার (২৮ এপ্রিল) দুপুরে ফুলতলার মুক্তেশ্বরী এলাকার। শিশুটি ঐ এলাকার ইমরান সরদারের পুত্র।

এলাকাবাসী জানায়, মাহিম ৪/৫ জন শিশুর সাথে পার্শ্ববর্তী একটি পুকুরে গোসল করতে যায়। ডুব সাতারে মত্ত হয়ে সবাই উঠে আসলেও মাহিমকে আর পাওয়া যায়নি।

পরে পুকুর থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন