মঙ্গলবার । ২৩শে জুন, ২০২৬ । ৯ই আষাঢ়, ১৪৩৩

কেএমপি’র অভিযানে মাদকসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ গত ২৪ ঘন্টায় ৫ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পৃথক এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৪টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি সূত্র জানায়, আটককৃতরা হলেন পটুয়াখালী সদর থানার তিতকাটা এলাকার আব্দুল মান্নানের ছেলে মোঃ আলামীন (২৫), খালিশপুর এলাকার মোঃ শামসুল ইসলামের ছেলে মোঃ হিমেল (২৮), লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার হাজীগঞ্জ এলাকার মৃত আঃ হকের ছেলে ওমর ফারুক (২৬),
বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দেউলি এলাকার মোঃ রফিকুল ইসলাম খাঁ’র ছেলে মোঃ আপন খাঁ (১৮) এবং বরিশালের আগৈলঝারা থানার বাগদা বাজার এলাকার মোঃ খোকন সরদারের ছেলে মোঃ হাসান (২৬)।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন