মঙ্গলবার । ২৩শে জুন, ২০২৬ । ৯ই আষাঢ়, ১৪৩৩

পাইকগাছা উপজেলা ও পৌর শ্রমিক লীগের কমিটি বাতিল, নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় শ্রমিক লীগ, খুলনা জেলাধীন পাইকগাছা উপজেলা শাখা এবং পৌরসভা’র কমিটির নেতৃবৃন্দ দীর্ঘদিন যাবত কার্যনির্বাহী পরিষদের সভা না করায়, সাংগঠনিক কোনো কার্যক্রম পরিচালনা না করায় এবং জাতীয় ও স্থানীয় রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ না করায় উক্ত কমিটি দু’টিকে বিলুপ্ত করা হলো। একই সাথে সংগঠন দুটিকে পরিচালনার করার স্বার্থে পাইকগাছা উপজেলা শ্রমিক লীগের সভাপতি হিসেবে শেখ শাহজাহান কবীর, সহ-সভাপতি হিসেবে মোঃ রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আব্দুল গফফার মোড়লকে নির্বাচিত করা হয়েছে।

অনুরূপভাবে পাইকগাছা পৌরসভা শ্রমিক লীগের সভাপতি হিসেবে মোঃ আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি হিসেবে রথীন্দ্র নাথ রায় এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ মনিরুল ইসলামকে নির্বাচিত করা হয়েছে। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। আগামী ৬ এপ্রিল, ২০২১ খ্রিঃ তারিখ হতে উভয় কমিটির নির্বাচিত ব্যক্তিগণ যথারীতি তাদের সাংগঠনিক দায়িত্ব পালন করবেন। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন