মঙ্গলবার । ২৩শে জুন, ২০২৬ । ৯ই আষাঢ়, ১৪৩৩

দাকোপে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ বিক্রেতা আটক

দাকোপ প্রতিনিধি

জেলার দাকোপ উপজেলার কালিনগর খেয়াঘাট এলাকায় ২৫ মার্চ বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪০০ গ্রাম গাঁজাসহ রামনগর গ্রামের নৃপেন বৈদ্য পুত্র রিপেশ বৈদ্য (৩৪) মাদক ব্যবসায়িকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি টহলদল।

লেফটেন্যান্ট বিএন পক্ষে জোনাল কমান্ডার এম মাজহারুল হক সুত্রে জানা যায়, আটককৃত ব্যক্তি ব্যবসার পাশাপাশি নিজেও মাদক সেবন করে থাকে এবং মাদক সেবনকারীর কাছে বিক্রয় করে বলে স্বীকার করে উদ্ধারকৃত গাঁজা ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণরোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

খুলনা গেজেট/টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন