মঙ্গলবার । ২৩শে জুন, ২০২৬ । ৯ই আষাঢ়, ১৪৩৩

কেএমপি’র অভিযানে মাদকসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ২ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩১ বোতল ফেন্সিডিল এবং ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পৃথক এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ২টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি সূত্র জানায়, আটককৃতরা হলেন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কাকবাসিয়া এলাকার জি এম জিন্নাত আলীর ছেলে জি এম আব্দুল হামিদ (৩০) এবং রাজবাড়ি জেলার কাজিকান্দা এলাকার মোঃ এহসান উদ্দিনের ছেলে মোঃ ইফতেখার উদ্দিন (৪৮)।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন