মঙ্গলবার । ২৩শে জুন, ২০২৬ । ৯ই আষাঢ়, ১৪৩৩

খুলনায় বৃহস্পতিবার টিকা নিয়েছেন এক হাজার পাঁচশত ৬৯ জন

খুলনায় আজ (বৃহস্পতিবার) মোট এক হাজার পাঁচশত ৬৯ জন করোনা ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় তিনশত তিন জন এবং আটটি উপজেলায় মোট এক হাজার দুইশত ৬৬ জন। উপজেলাগুলোর মধ্যে দাকোপ দুইশত ৪৯ জন, দিঘলিয়া একশত আট জন, ডুমুরিয়া চারশত ৮০ জন, ফুলতলা ৪৭ জন, কয়রা একশত ৬১ জন, পাইকগাছা একশত ৬০ জন, রূপসা ৩৫ জন এবং তেরখাদায় ২৬ জন টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ আটশত ৭০ এবং মহিলা ছয়শত ৯৯ জন।

এ পর্যন্ত খুলনা জেলায় মোট এক লাখ ৬১ হাজার সাতশত ৩৭ জন টিকা গ্রহণ করেন। এর মধ্যে পুরুষ ৯৬ হাজার দুইশত ১২ এবং মহিলা ৬৫ হাজার পাঁচশত ২৫ জন।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন