মঙ্গলবার । ২৩শে জুন, ২০২৬ । ৯ই আষাঢ়, ১৪৩৩

কেএমপি’র অভিযানে মাদকসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ৫ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা এবং ৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৫ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি সূত্র জানায়, আটককৃতরা হলেন বয়রা মাদ্রাসা রোড এলাকার অশোক কুমার দাসের ছেলে মোহন কুমার দাস (৩৫), বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার নেহালখালী সর্দার বাড়ী এলাকার মৃত: বোরজু সর্দারের ছেলে মোঃ রাকিব সর্দার (৪৭), পাইকগাছা উপজেলার পার মধুখালী এলাকার ঠাকুরদাস বৈরাগীর ছেলে চিন্ময় বৈরাগী (২২), বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার গুয়াবাড়িয়া এলাকার মোঃ শাহজাহান তালুকদারের ছেলে মোঃ মিলন তালুকদার (৩০) এবং মেহেরপুর জেলার মুজিবনগর থানার ভবেরপাড়া এলাকার খোকন খানের ছেলে তূর্য খান (২২)।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন