রূপসায় ব্যবসায়ীর বাড়িতে চুরি : ১০ লাখ টাকার মালামাল খোয়া

নিজস্ব প্রতিবেদক

রূপসা উপজেলার বাগমারা গ্রামের ড্রেজার ব্যবসায়ী মো. মফিজুল ইসলামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ১৬ মার্চ দিবাগত রাতে এ ঘটনা ঘটে। চোরেরা নগদ ১লাখ ১৬ হাজার টাকাসহ মোট ১০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় মফিজুল ইসলাম অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, খুলনা জেলার রূপসা উপজেলার বাগমারা গ্রামের মো. আকবর আলী শেখের ছেলে ড্রেজার ব্যবসায়ী মো. মফিজুল ইসলাম ১৬ মার্চ রাত ১১টার দিকে পরিবার-পরিজন নিয়ে ঘুমিয়ে পড়ে। রাত ৩টার দিকে বাড়ির দ্বিতীয় তলায় তার পোতা জয়ন ঘুম থেকে জেগে উঠলে তার মাও জেগে ওঠে। এসময় ঘরের মধ্যে একজন ব্যক্তিকে দেখে চোর বলে চিৎকার দেয়। সাথে সাথে জানালার গ্রিল কাটা জায়গা দিয়ে চোর পালিয়ে যায়। পরে ঘর তল্লাশি করে দেখা যায় নগদ ১লাখ ১৬ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ মোট ১০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

এঘটনায় মফিজুল ইসলাম অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে রূপসা থানায় মামলা দায়ের করেছেন।

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন