শনিবার । ৯ই মে, ২০২৬ । ২৬শে বৈশাখ, ১৪৩৩

কেএমপি’র অভিযানে মাদকসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ৫ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পৃথক এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৪টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি সূত্র জানায়, আটককৃতরা হলেন মাদারীপুর জেলার রাজৈর থানার বৌলগ্রাম (সাধুর ব্রিজ) এলাকার মোঃ লতিফ শিকদারের ছেলে মোঃ সাব্বির শিকদার (২৫), বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ জিউধারা এলাকার মৃত: সোহরাব খানের ছেলে মোঃ রাসেল খান (২৫), দৌলতপুর পাবলা (চুনুর বটতলা) এলাকার নজরুল ইসলামের মোঃ জাহিদ (২২), দৌলতপুর নতুন রাস্তার মোড় এলাকার মৃত. নূরুল ইসলামের ছেলে মোঃ মঈনউদ্দিন ইসলাম (৪৩) এবং খালিশপুর বঙ্গবাসি স্কুল এলাকার মৃত: জয়নাল আবেদিনের ছেলে মোঃ মাকসুদ (৩৭)।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন