শনিবার । ৯ই মে, ২০২৬ । ২৬শে বৈশাখ, ১৪৩৩

বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকীতে মহিলা সংস্থার আলোচনা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে এবারে প্রতিপাদ্য বিষয়- ‘বঙ্গবন্ধুর জন্মদিন শিশুর হৃদয় হোক রঙ্গিন’ এর আলোকে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল বুধবার সকাল ১০ টায় সংস্থার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রুনু ইকবাল বিথার এবং সঞ্চালনা করেন সংস্থার সদস্য নুরীনা রহমান বিউটি। অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য নাজনীন নাহার কনা, জাতীয় মহিলা সংস্থার সদস্য সাদিয়া সালাম, মহানগর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা, লিভানা পারভীন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহানারা সিরাজ, প্রচার সম্পাদক-আলেয়া সাইদ, পারভীন হাসমত, সদর থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভিন ইলিয়াস, সহ সভাপতি ও জাতীয় মহিলা সংস্থার সদস্য শবনম সাবা তাসলিমা আক্তার, সাধারন সম্পাদক-খালিশপুর থানা ইসরাত আরা হীরা সদস্য জাতীয় মহিলা সংস্থা ও কৃষ্ণা দাশ। আরো উপস্থিত ছিলেন সংস্থার সকল কর্মকর্তা/কর্মচারী ও প্রশিক্ষণার্থীবৃন্দ। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন