শুক্রবার । ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৪ই ফাল্গুন, ১৪৩২

খুলনায় আজ করোনা ভ্যাকসিন নিয়েছেন ২৫২৬ জন

নিজস্ব প্রতি‌বেদক

খুলনায় আজ মঙ্গলবার মোট দুই হাজার পাঁচশত ২৬ জন করোনা ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় তিনশত ৬৬ জন এবং নয়টি উপজেলায় মোট দুই হাজার একশত ৬০ জন।

উপজেলাগুলোর মধ্যে দাকোপ পাঁচশত ৬০ জন, বটিয়াঘাটায় দুইশত ৫০ জন, দিঘলিয়া একশত নয় জন, ডুমুরিয়া ছয়শত ৮৯ জন, ফুলতলা ৩৯ জন, কয়রা একশত ৭০ জন, পাইকগাছা দুইশত ৫০ জন, রূপসা ৫০ জন এবং তেরখাদায় ৪৩ জন টিকা গ্রহণ করেছেন।

টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ এক হাজার তিনশত ৩১ এবং মহিলা এক হাজার একশত ৯৫ জন।

এ পর্যন্ত খুলনা জেলায় মোট এক লাখ ৪৯ হাজার একশত ৬৭ জন টিকা গ্রহণ করেন। এর মধ্যে পুরুষ ৮৯ হাজার চারশত ৬৮ এবং মহিলা ৫৯ হাজার ছয়শত ৯৯ জন।

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন