শুক্রবার । ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৪ই ফাল্গুন, ১৪৩২

খুলনায় তিন দিনব্যাপী স্বাধীনতা উৎসব ও নারী উদ্যোক্তা মেলা

নিজস্ব প্রতিবেদক

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে খুলনা অনলাইন সে্লার-এর উদ্যোগে তিন দিনব্যাপী স্বাধীনতা উৎসব ও নারী উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার সময় নগরীর হোটেল রয়্যাল ইন্টারন্যাশনালে এর আেয়াজন করা হয়েছে। ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোসম্মৎ শাহানাজ পারভীন।

খুলনা অনলাইন সে্লার এর প্রতিষ্ঠাতা সভাপতি লিন্ডা ফাতেমা তুজ জোহরা এতে সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক সুমি আক্তার কনার পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন মনিরা পারভীন, ঐশি আহম্মেদ, কারিশমা চৌধুরী, মেহেনাজ মনিকা প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ইব্রাহিম আল-সিয়াম, রোদেলা আক্তার রেশমি ও শেখ সাকিব আহম্মেদ।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন