শুক্রবার । ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৪ই ফাল্গুন, ১৪৩২

খুলনায় টিকা নিয়েছেন এক লাখ ৩৫ হাজার সাতশ’ ১৩ জন

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলায় এ পর্যন্ত মোট এক লাখ ৩৫ হাজার সাতশত ১৩ জন টিকা গ্রহণ করেন। এর মধ্যে পুরুষ ৮২ হাজার একশত ৮৪ এবং মহিলা ৫৩ হাজার পাঁচশত ২৯ জন। আজ (বুধবার) মোট চার হাজার ২০ জন করোনা ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় আটশত ৪৭ জন এবং নয়টি উপজেলায় মোট তিন হাজার একশত ৭৩ জন।

উপজেলাগুলোর মধ্যে দাকোপ আটশত ৩৯ জন, বটিয়াঘাটায় তিনশত ৭০ জন, দিঘলিয়া একশত ৪৭ জন, ডুমুরিয়া আটশত ৩০ জন, ফুলতলা একশত ২০ জন, কয়রা তিনশত ৮২ জন, পাইকগাছা দুইশত ৪০ জন, রূপসা একশত ৩০ জন এবং তেরখাদায় একশত ১৫ জন টিকা গ্রহণ করেছেন।

টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ দুই হাজার দুইশত ৬৪ এবং মহিলা এক হাজার সাতশত ৫৬ জন।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন